বন্ধু দেখা হবে। জল্পনা বাড়িয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তর গেরুয়া রঙের ফেসবুক পোস্ট। বন্ধু বলতে পুরনো বন্ধু, আর জাতীয় পতাকাতেই তো আছে গেরুয়া, সাফাই তৃণমূল বিধায়কের। বোলপুর ও প্রান্তিক স্টেশনের মাঝে রেললাইনে ফাটল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরবঙ্গগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দ্রুত করা হল ফাটল মেরামতি।