সূরা আল ইনফিতার - Surah Al-Infitar (মক্কায় অবতীর্ণ - Ayah 19) بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ - শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1) إِذَا السَّمَاءُ انفَطَرَتْ - যখন আকাশ বিদীর্ণ হবে, 2) وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ - যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, 3) وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ - যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, 4) وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ - এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, 5) عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ - তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। 6) يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ - হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? 7) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ - যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। 8) فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ - যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। 9) كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ - কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর। 10) وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ - অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। 11)كِرَامًا كَاتِبِينَ - সম্মানিত আমল লেখকবৃন্দ। 12) يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ - তারা জানে যা তোমরা কর। 13) إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ - সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। 14) وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ - এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; 15) يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ - তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। 16) وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ - তারা সেখান থেকে পৃথক হবে না। 17)وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ - আপনি জানেন, বিচার দিবস কি? 18) ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ - অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি? 19) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ - যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর। --------------------------------- ► সূরা ইনফিতার ► তিলাওয়াত: Omar Hisham Al Arabi ► বাংলা অনুবাদ: Muslim Generation ► কানেক্টেড থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে: 🌐Facebook: / muslimgen.bd