[Himu] [Humayun Ahmded] [Himur Babar Kothamala] [part-2] [ হুমায়ুন আহমেদ, হিমু ]

[Himu] [Humayun Ahmded] [Himur Babar Kothamala] [part-2] [ হুমায়ুন আহমেদ, হিমু ]

হিমুর বাবার কথামালা একটু অন্যরকমের বই, আসলে এটি তারাই বুঝবেন যারা হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটিকে ভালভাবে জানেন। সহজ ভাবে বলতে হয়, হিমুর মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আছে। সে ভবিষ্যৎ বলতে পারে। সে কখনও কোন মেয়ের প্রেমে পড়েনা কিন্তু সকল সুন্দরী মহিলাই হিমুকে প্রেমিক হিসেবে পেতে চায়। হিমুর পাঞ্জাবী হলুদ আর তাতে কোন পকেট নেই। পকেট নেই বোলেই তার সাথে কোন টাকা থাকেনা। হিমুকে পুলিশ থেকে শুরু করে সন্ত্রাসী সবাই ভয় পায়। কিছু না থেকেও যে এত ক্ষমতাবান তার ক্ষমতা নিয়ে সবাই খুব আগ্রহী। সবাই জানতে চায় কি করে হিমু হওয়া যায়। এই বইটি তাদের জন্য যারা হিমু হতে চায় অথবা জানতে চায় কি করে হিমু এই আধ্যাত্মিক ক্ষমতা পেল? কারন তার আধ্যাত্মিক গুরু ছিলেন তার বাবা। এই জন্য হিমুর বাবাকে নিয়ে আমাদের আগ্রহের সীমা অফুরন্ত। এই কথা মাথায় রেখেই হিমু সিরিজের বিভিন্ন বই থেকে তার বাবার উপদেশাবলি সংকলিত হয়েছে। এই বইটি হুমায়ুন আহমেদের আধ্যাত্মিক জ্ঞানকেই প্রতিফলিত করে। বইটি আমার ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে।।