বাংলাদেশের ৫টি ব্যবসা সফল সিনেমা | #business_studies_bangla

বাংলাদেশের ৫টি ব্যবসা সফল সিনেমা | #business_studies_bangla

বাংলাদেশের ৫টি ব্যবসা সফল সিনেমা | #business_studies_bangla প্রিয়তমাঃ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময়ে সুপারহিট সিনেমা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। যেটি বাংলাদেশের ইতিহাসের কালজয়ী সিনেমা “বেদের মেয়ে জোসনা” র রেকর্ডকে ভেঙ্গে বর্তনামে ১ নাম্বারে অবস্থানে রয়েছে। প্রিয়তমা ২০২৩ সালের একটি বাংলাদেশী রোমান্টিক-এ্যাকশন চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ, এটি ছিল তার দ্বিতীয় নির্মিত চলচ্চিত্র এবং ভার্সেটাইল মিডিয়ার অধীনে প্রযোজনা করেছেন আরশাদ আদনান। চলচ্চিত্রটির কাহিনি এককভাবে লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এবং তার সঙ্গে চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন  হিমেল আশরাফ। চলচ্চিত্রে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান,ওপার বাংলার অন্যতম নায়িকা ইধিকা পল তাছড়া অন্যান্য চরিত্রে ছিলেন শহিদুজ্জামান সেলিম, ডন, এলিনা শাম্মী, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফুর রহমান জর্জ। উইকিপিডিয়ার তথ্যমতে, চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়া মূল্যে প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়। ২০২৩ সালের ২৯ জুন ঈদে মাল্টিপ্লেক্সসহ দেশের ১০৭টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পায়।  এটি ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ তার ব্যাক্তিগত ফেসবুক পেজে জানান প্রিয়তমা সিনেমাটি ১ম সপ্তাহ শেষে বাংলাদেশে ১০ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে। আজকের পত্রিকার সূত্র হতে, ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশের হলগুলোতে ভালো সাড়া ফেলেছে। পাশাপাশি ৭ জুলাই থেকে সিনেমাটি চলছে যুক্তরাষ্ট্রের এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের মোট ৪২টি হলে। এবং প্রথম তিন দিনে প্রিয়তমা ৪৪ হাজার ডলার ক্রস করেছে। বর্তমানে প্রিয়তমা সিনেমাটি অনেক হলে এখনো নিয়মিত শো তে দেখানো হচ্ছে, তারপরেও প্রিয়তমার আয় উইকিপিডিয়া হতে জানা যায়, ৳২৪.৬০ কোটি টাকা।