দানপত্র দলিল বাতিল করা যায়?।।আশরাফ আমিন।।Ashraf Amin

দানপত্র দলিল বাতিল করা যায়?।।আশরাফ আমিন।।Ashraf Amin

দানপত্র দলিল বাতিল করা যায়? দানপত্র দলিল বাতিল করা যাবে কি? #আশরাফ_আমিন #Ashraf_Amin --------------------------------------------------------------------------- দানপত্র দলিল রেজিস্ট্রেশনের পরে সেটি পুনরায় বাতিল করা যায় কি? দানপত্র দলিল কি দান বৈধ হবার ক্ষেত্রে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হয়, তা হলো– ১. দাতা কর্তৃক দানের ঘোষণা প্রদান। ২. গ্রহীতা তার পক্ষ হতে দান গ্রহণ করা বা স্বীকার করা। ৩. দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান। যিনি দান করছেন, তিনি দাতা (donor)। আর যিনি তা গ্রহণ করছেন, তিনি গ্রহীতা (donee)। কাদেরকে সম্পত্তি দান করা যায়: আমরা যখন দান করতে যাই তখন সাধারণত চিন্তায় পরে যাই আমি যাকে দান করবো তাকে দান করতে পারবো কিনা? আমরা কি যে কাউ কেউ দান করতে পারব? উত্তর হলো হ্যাঁ পারব, তবে এখানে রেজিট্রেশন আইনে কিছু নিয়ম রয়েছে তা হলো রেজিট্রেশন আইন অনুযায়ী দানের  ক্ষেত্রে শুধু রক্ত সম্পর্কিত আত্মীয় তথা স্বামী ও স্ত্রীর মধ্যে, পিতা-মাতা ও সন্তানের মধ্যে, ভাই-ভাই, বোন-বোন অথবা ভাই-বোন, দাদা-দাদী, নানা-নানী থেকে নাতি-নাতনী ও নাতি-নাতনি এই কয়েকটি সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করা যায় (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮এ (বি) নং অনুসারে। এই সম্পর্কের বাইরে অন্য সম্পর্কের মধ্যে দানপত্র দলিল করা যাবে তবে সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ ১০০ টাকাতে সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য দলিলের মতোন খরচ চলে আসবে। অনেককে আবার দেখা যায় যে রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য দান করতে চায় কিন্তু উপরোক্ত ব্যক্তি ছাড়া রেজিস্ট্রেশন খরচ বাঁচানো সম্ভব নয়। অনেক সময় দেখা যায় অনেকে জীবন স্বত্ত্বে দান করতে চায় সে ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন ফিঃ হবে ষ্ট্যাম্প এ্যাক্ট ১৯০৮ এর ৫৮ নং আর্টিক্যাল অনুসারে। জীবন স্বত্ত্বে দানের বিধানহলো-যে প্রতিষ্ঠানের নামে সম্পত্তি দান করা হবে সে প্রতিষ্ঠান ঐ সম্পত্তি শুধু ভোগ-দখল করতে পারবে, সম্পত্তি কোনরূপ হস্তান্তর করতে পারবে না; যেমন মসজিদ ,মাদ্রাসা। জীবন স্বত্ত্বের দান দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে ২% স্ট্যাম্প ফি, ২.৫% রেজিস্ট্রেশন ফি এবং ই-ফিস লাগবে। কখন দানপত্র দলিল বাতিল করা যাবে? দানপত্র আইনের চোখে তখনই সম্পূর্ণ হয় যখন দাতা কোনও সম্পত্তি গ্রহীতাকে দান করেন ও গ্রহীতা তা গ্রহণ করেন এবং তা যদি সঠিক নিয়ম অনুসারে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে সাধারনত দানপত্র দলিল কেন কোন দলীলই বাতিল করা সম্ভব নয়। উইল করে ফেলার পরেও আপনি যত বার খুশি তা বদলাতে পারেন কারণ, তা কার্যকর হয় উইলকারীর মৃত্যুর পর। কিন্তু এক বার দানপত্র করার প্রক্রিয়া শেষ হওয়া মানেই কিন্তু সম্পত্তি অন্যের হয়ে যাওয়া। তখন তার উপর দাতার আর কোনও অধিকার থাকে না। একবার স্বেচ্ছায় দান করার পর তা বাতিল অনেক কঠিন কাজ। মুসলিম আইনের ১৬৭ ধারায়  দান বাতিল সম্পর্কে বলা হয়েছে। অত্র আইনের  ১ উপধারা অনুসারে, দখল প্রদানের আগে যে কোনো সময়ে দাতা কর্তৃক দান বাতিল করা যেতে পারে। কারণ দখল প্রদানের আগে দান সম্পূর্ণ হয় না। সাধারণত দান বাতিল করতে হলে সেটি দখল অর্পণের আগেই করতে হবে। _________________________________________________ #আশরাফ_আমিন 🙋‍♂️আমাকে পাবেন, ➡️ https://m.facebook.com/groups/1267427... ➡️https://www.facebook.com/bdlstc?mibex... 💼 For business: [email protected] 🎬অনন্যানো পর্ব গুলিঃ    • জমির দলিলে দাগ নম্বর ভুল অথবা চৌধিতে ভুল হ...      • ওয়ারিশ সম্পত্তি বুঝে না দিলে কি করনীয়      • তিন কোনা জমি পরিমাপ করার সহজ উপায়      • বৃত্তাকার বা গোলাকার জমি পরিমাপ করার সহজ প...      • জমির দলিল আছে দখল আছে কিন্তু রেকর্ড অন্যের...      • দলিল ছাড়াই যে দুই ধরনের জমির মালিক হওয়া ...   _________________________________________________ #আশরাফ_আমিন #Ashraf_Amin