মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৬/১০/'২২ তারিখে সন্ধ্যা ৭ টার মধ্যে মাদারীপুর হোটেল সুমন সংলগ্ন মাদারীপুর সাংবাদিক কল্যান সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজল কৃষ্ণ দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি জনাব গোলাম মাওলা, বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর পৌর শাখার সভাপতি জনাব আকবর হাওলাদার ও সাধারণ সম্পাদক জনাব পারভেজ চৌধুরীসহ আসকের জেলা ও উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ ফায়েজুল শরীফ, সভাপতি, আসক, মাদারীপুর জেলা শাখা। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শেষে কেককেটে এবং মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।