Easy Bangladeshi Popular Dish Ilish Pulao Recipe Potoler Dorma Recipe Link: • Potoler Dorma Bengali Recipe by Nazma's Co... Social Media: Video Link: • Easy Bangladeshi Popular Dish Ilish Pulao ... Facebook Link: / nazmacooking https://bit.ly/2ImH4Ka Google Plus Link: https://plus.google.com/u/0/104516846... Twitter Link: / msnazmaakter Another Pizza Link: • চুলায় তৈরি পিঁৎজা | How To Make Pizza On... Music Credit by Bensound. Please Subscribe My Channel. INGREDIENTS ============ 01. Fifteen pieces of Hilsa Fish 02. One & half kg Polau Rice 03. Four Cups of Coconut Milk (Three Coconuts) 04. One and half cup of Onion fry (Two hundred gram) 05. One & half tbsp Cumin Paste 06. Two tbsp Raisin Paste 07. Six tbsp of Onion Paste 08. Salt to Taste 09. One tsp Red Chilli Powder 10. Half Cup of Regular Cook Oil 11. Three tbsp clarified Ghee/Ghee 12. Ten to twelve Green Chillis ১. ইলিশ মাছ বড় বড় সাইজ করে কেটে শুধু মাছগুলো লবন দিয়ে আধা ঘন্টা সময় ঢেকে দিন। আধা ঘন্টা পর রেখে মাছগুলো ধুয়ে নিন। ২. ইলিশ মাছ কেটে নেওয়ার পর মাছের মাথা, লেজ, ছোট ছোট করে কেটে ধুয়ে তার ভিতর এক লিটার পানির মিশিয়ে ভালোভাবে জ্বালিয়ে সিদ্ধ করে নিন। ৩. সিদ্ধ করা মাছের কাটাটুকু একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়ে একটা ছিদ্রযুক্ত প্লাষ্টিকের জালিতে ঢেলে কাটা গুলো আলাদা করে ফেলে দিয়ে শুধু মাছের জুসটুকু নিয়ে নিন। ৪. তিনটি বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে কোড়ানো নারকেলটুকু দিয়ে দুধ তৈরি করে নিন। ৫. দুই টেবিল চামচ কিসমিস বেটে পেষ্ট করে পাশে রাখুন। ৬. চুলায় একটা প্যান বসিয়ে গরম করে তার ভিতর পর্যাপ্ত পরিমান তেল দিয়ে আড়াইশ গ্রাম পিয়াজের কুচি ভেজে বেরেস্তা করে রাখুন। ৭. দেড় কেজি পোলাওর চাল নিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরা দিয়ে রাখুন। ৮. চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে তার ভিতর চার টেবিল রেগুলার রান্নার তেল ও এক টেবিল চামচ গাওয়া ঘি গরম করে দিয়ে দিন চার টেবিল চামচ পিয়াজ বাটা ও স্বাদ মত লবন। পিয়াজ বাটা তেল ও ঘির সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে তার ভিতর দিয়ে দিন এক টেবিল চামচ জিরা বাটা ও এক চা চামচ শুকনা মরিচের গুড়া। একটু কষিয়ে নেওয়ার পর তার ভিতর দিয়ে দিন অর্ধেক কাপ নরমাল পানি। পানিটা দিয়ে মসলা কষিয়ে মসলার কাচা গন্ধটা দূর করে নিন। এরপর কষাতে কষাতে মসলার পানি টেনে গেলে মসলায় অর্ধেক কাপ তৈরী করে নারকেলের দুধ দিয়ে আবার কষিয়ে নিন। বেশ কিছু সময় মসলাটা কষিয়ে নেওয়ার পর আবার এককাপ নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিন। কিছু সময় কষিয়ে নেওয়ার পর মসলায় দিয়ে দিন বেটে নেওয়া দুই টেবিল চামচ কিসমিস বাটা ও অর্ধেক কাপ ভেঁজে রাখা পিয়েজের বেরেস্তা। এরপর মসলাটা কষাতে কষাতে পানি টেনে নিয়ে তার ভিতর দিয়ে দিন অর্ধেক কাপ নারকেলের দুধ দিয়ে মসলাটুকু ভালোভাবে বলক তুলে নিয়ে মসলার ভিতর মাছের টুকরাগুলো দিয়ে আস্তে আস্তে নরম হাতে নেড়ে নিয়ে ঢেকে দুমিনিট মিনিট সময় রান্না করে নিন। দুমিনিট পর মাছ গুলো নরম হাতে মাছে গুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে আবার দুমিনিট ঢেকে রান্না করে নিন। দমিনিট পর প্যানের ঢাকনা খুলে আরোও এক মিনিট প্যানের দুপাশে ধরে ঘুরেয়ে ঘুরিয়ে আস্তে আস্তে নেড়ে রান্না করে নিন যাতে করে প্যানের নীচে মাছগুলো লেগে না যায়। ঠিক এক মিনিট পর মাছের উপরে কিছু কাচা মরিচ ছড়িয়ে চুলা থেকে নিমিয়ে পাশে রাখুন। ৯. চুলায় একটি খোলামেলা প্যান বসিয়ে গরম করে নিয়ে তার ভিতর দিয়ে দিন এক কাপের চার ভাগের এক ভাগ রেগুলার রান্নার তেল। তেল গরম হলে দিয়ে দিন দু টেবল চামচ পিয়াজ বাটা, স্বাদমত লবন ও এক চা চামচ জিরা বাটা। পিয়াজ বাটা, লবন ও জিরা বাটা তেলের ভিতর একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে যাত মসলাটা পুড়ে না যায় তার জন্য মসলার ভিতর দিয়ে দিন অর্ধেক কাপ নরমাল পানি। কিছু সময় মসলা কষিয়ে নেওয়ার পর মসলার ভিতর অর্ধেক কাপ পিঁয়াজের বেরস্তা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলাটা কষিয়ে নেওয়ার পর মসলার উপরে তেল ছেড়ে দিলে আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখা পোলাওর চাল দিয়ে খুব ভালোভাবে চাল গুলো তেল মসলার সাথে ভুনে নিন। পোলাওর চালটা এমনভাবে ভুনে নিতে হবে, চালটা ভুনতে ভুনতে যেন ভালোভাবে ভাঁজা ভাঁজা হয়ে চাল গুলো নাড়নির সাথে দলা বেধে আসে । ঠিক এই পর্যায়ে চালের ভিতর গরম পানি,তৈরী করা মাছে জুস ও নারকেলের দুধ দিয়ে দিতে হবে। যে কাপ দিয়ে পোলাওর চাল মেপে নিবেন টিক সেই কাপ দিয়েই পানি মেপে নিবেন । ছয় কাপ চালে মোট সব কিছু মিলিয়ে মোট নয় কাপ হিসেব করে দিবেন। পানি,তৈরী করা মাছে জুস ও নারকেলের দুধ দিয়ে চালটা ভালোভাবে নেড়ে নিয়ে প্যানটা বলক তোলা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। চালটা বলক উঠে আসলে পোলাও টা ভালোভাবে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ঢেকে চুলার তাপটা মৃদু আচে রেখে পোলাওটা রান্না করে নিতে হবে। পাঁচ মিনিট পর আবার পোলাওটা আবার ভালোভাবে নেড়ে নিয়ে পোলাও টুকু প্যানে সুন্দরভাবে সমান করে নিয়ে পোলাওর উপরে দু টেবিল চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে পোলাওর উপরে রান্না করে রাখা ইলিশ মাছ ও মাছের সাথে থাকা গ্রভিটুকু সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিবেন। আবার চুলার তাপ মৃদু আচে রেখে পোলাওর প্যানটা ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নিবেন। তিন মিনিট পর পোলাওর উপর থেকে মসলার গ্রেভি বাদে শুধু ইলিশ মাছগুলো তুলে রেখে পোলাওটা মাছের গ্রেভিসহ ভালোভাবে নরম হাতে আবার নেড়ে নিয়ে পোলাওটুকু প্যানের ভিতর সমান করে নিয়ে পোলাওর উপরে ইলিশ মাছগুলো আবার সাজিয়ে দিয়ে তার ভিতর কিছু কাচা মরিচ কিরছু পিঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে মৃদু আচে দু মিনিট রান্না করে নিলেই তৈরী হয়ে যাবে মজার ইয়ালিশ পোলাও। এরপর পরিবেশন করুন। Thanks for Watching. Please Like, Comment and Share.