রিজেন্ট পার্ক থানা এলাকায় পরপর নাবালিকা নির্যাতনের অভিযোগ উঠেছে। পূর্ব পুঁটিয়ারির বালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশীকে। পুলিশ সূত্রে খবর, স্থানীয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা হচ্ছিল। একটি ক্লাবের ছাদে বসে খেলা দেখছিল ওই বালিকা। সেখানেই অভিযুক্ত যুবক বালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। ক্লাস ফোরের ওই বালিকা বাড়ি এসে দাদাকে ঘটনার কথা জানালে বিষয়টি জানাজানি হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের ছবি দেখে চিহ্নিত করে বালিকা। পরপর নাবালিকা নির্যাতনের অভিযোগে রিজেন্টপার্ক থানার ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। নিরাপত্তার দিকে বিশেষ জোর দেওয়া হবে। আশ্বাস কলকাতার নতুন পুলিশ কমিশনারের। #RegentPark #BJP #ABPAnandaLive