এক ডজন গল্প: কৃষক আন্দোলন সমর্থনে রিহানা, থুনবার্গের ট্যুইট, পাল্টা Sachin-Akshay

এক ডজন গল্প: কৃষক আন্দোলন সমর্থনে রিহানা, থুনবার্গের ট্যুইট, পাল্টা Sachin-Akshay

১৫ লক্ষ টাকা দেবেন বলেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতায় এসে কোনও কথা রাখেননি। উত্তরবঙ্গ থেকে নরেন্দ্র মোদিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেঁচো খুড়তে গেলে কেউটে বেরিয়ে পড়বে, পাল্টা আক্রমণে রাজীব বন্দ্যোপাধ্যায়। চা বাগান ইস্যুতে বিজেপিকে আক্রমণ মমতার। কথা দিয়ে কথা রাখেনি মোদি সরকার। বিজেপিকে আক্রমণ মমতার। তৃণমূল দশ বছরে কিছুই করেনি, পাল্টা আক্রণ বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং। ক্যানিংয়ের বারবাগড়িতে আর নয় অন্যায় কর্মসূচিতে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ছোঁড়া হল চেয়ার। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, দাবি নেতৃত্বের। বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূলত্যাগী বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল তাঁর নির্বাচনী এলাকায়। প্রতিটি পোস্টারে দীপক হালদারকে গদ্দার বলে উল্লেখ করা হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়কের নামে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে। আর তা নিয়ে জিতেন্দ্র তিওয়ারিকেই কাঠগড়ায় তুলেছেন এলাকার তৃণমূলের ব্লক সভাপতি। দলের অন্দরে ক্ষোভ জন্মাতেই, দুপক্ষকে নিয়ে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে শিলিগুড়ি এসজেডিএ-র সামনে বিক্ষোভ। বিক্ষোভে সামিল হলেন কাওয়াখালির ভূমিরক্ষা কমিটির সদস্যরা। তাঁদের অভিযোগ, ২০০৪ সালে তাঁদের কাছে জমি নেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ওই জমিতে স্কুল ও আবাসন হবে। কিন্তু প্রতিশ্রুতি পালন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এসজেডিএ-র বক্তব্য এই নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি ন্যায়সঙ্গত, বলছে সিপিএম ও বিজেপি। কৃষক আন্দোলন নিয়ে রিহানা, থুনবার্গের ট্যুইট। প্রতিবাদ জানিয়ে কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের। ‘এই আন্দোলন ভারতের গণতন্ত্রের প্রতিচ্ছবি। কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। না জেনেই বিদেশ থেকে কিছু ব্যক্তি বা সংগঠন মন্তব্য করছে।’ কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের। সতর্ক থাকতে ট্যুইটারকেও কড়া বার্তা কেন্দ্রের। কৃষকদের গণহত্যা সংক্রান্ত হ্যাশট্যাগে কড়া বার্তা। আইনশৃঙ্খলায় প্রভাব পড়ার আশঙ্কায় কড়া বার্তা। সরকারের নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, খবর সূত্রের। কৃষক আন্দোলন নিয়ে রিহানা, থুনবার্গের ট্যুইট। ‘মিথ্যে প্রচার ভারতের একতা নষ্ট করতে পারবে না।’ কৃষক আন্দোলন নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কৃষক আন্দোলনকে সমর্থন করে রিহানা, থুনবার্গের ট্যুইট। সার্বভৌমত্বের প্রশ্ন তুলে পাল্টা ট্যুইট সচিন, অক্ষয় কুমারের। ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে কখনই সমঝোতা নয়। বহিরাগতরা দশর্ক হিসেবে থাকতে পারে, অংশ নিতে পারে না।’ নাম না করে রিহানা, গ্রেটা থুনবার্গদের বার্তা সচিনের। সচিনের ট্যুইট রিট্যুইট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘কৃষকরা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সমস্যা তৈরি না করে কীভাবে সমাধান, তার পাশে থাকুন।’ নাম না করে রিহানা, গ্রেটা থুনবার্গদের বার্তা অক্ষয় কুমারের। #FarmersProtest #SachinTweets #ABPAnandaLive