বিদেশিনী ! চিনি চিনিওই চরণের নূপুর রিনিঝিনি।। কথা ও সুর : কাজী নজরুল ইসলামশিল্পী : হরিমতী দেবী

বিদেশিনী ! চিনি চিনিওই চরণের নূপুর রিনিঝিনি।। কথা ও সুর : কাজী নজরুল ইসলামশিল্পী : হরিমতী দেবী

বিদেশিনী ! চিনি চিনি ওই চরণের নূপুর রিনিঝিনি।। বিদেশিনী ! চিনি চিনি তাল : ফের্‌তা (কাহার্‌বা ও দাদ্‌রা) আদি রেকর্ডিং : ১৯৩৬ কথা ও সুর : কাজী নজরুল ইসলাম শিল্পী : হরিমতী দেবী রেকর্ড # এইচএমভি এন ৭৪৭৯ দ্বীপ জেগে ওঠে পাথার-জলে তোমার চরণ-ছন্দে, নাচে গাঙ-চিল সিন্ধু-কপোত তোমারি সুরে আনন্দে। মুকুতা কাঁদিছে হার হ’তে ওগো তোমার বেণীর বন্ধে। মলয়ে শুনেছি তোমার বলয়-চুড়ির রিনিঠিনি।। সাগর-সলিল হয়েছে সুনীল তোমার তনুর বর্ণে, তোমার আঁখির আলো ঝলমল দেবদারু-তরু-পর্ণে। অস্ত-তপন হয়েছে রঙিন তোমার হাসির স্বর্ণে শঙ্খ-ধবল বেলাভূমে খেলো সাগর-নটিনী।।