বিশ্বের বৃহত্তম সাপ আবিষ্কার! পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপ - Titanoboa Snake

বিশ্বের বৃহত্তম সাপ আবিষ্কার! পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপ - Titanoboa Snake

বিশ্বের বৃহত্তম সাপ - পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সাপ - Titanoboa Snake সাপ দেখা তো দূরের কথা, এর গল্প শুনলেও অনেকে ভয় পান। আর কোন বড় সাপের কথা শুনলে কেমন ভয় লাগবে তাও বুঝা যায়। আর যদি বিশ্বের এক সময়ের সবচেয়ে বড় সাপের কথা বলা হয় তবে কেমন ভয় লাগবে? হ্যাঁ, সম্প্রতি প্রাণীবিজ্ঞানীরা এমনি এক ধরনের সাপের ফসিলের সন্ধান পেয়েছেন। যে সাপ দাপিয়ে বেড়াতো দক্ষিণ আমেরিকার বন-জঙ্গল। তাছাড়া অতীতে বিশ্বের বিভিন্ন স্থানে ঘন বন-জঙ্গলের অভাব ছিল না। অনেকের ধারণা, দক্ষিণ আমেরিকা ছাড়াও হয়তো বিশ্বের অনেক স্থানে ছিল বিশ্বের সবচেয়ে বড় সাপটি। এ সাপ সম্বন্ধে এমনও বলা হয়েছে যে, সে কায়েম করতো রীতিমো সন্ত্রাসের রাজত্ব। এর ওজনের কথা শুনলে অবাক হওয়ার মতোই। জানা গেছে, এর ওজন ছিল একটনের বেশি। আর লম্বাও সেই অনুপাতে (প্রায় ১৪ মিটার বা ৫০ ফুট)। পুরো সাপটি দেখতে বড় গাছের গুঁড়ির মতো লাগতো নিশ্চয়! সংশ্লিষ্ট সূত্রে বলা হয়েছে, প্রাগৈতিহাসিক যুগে ছিল এই ভয়ানক সরীসৃপের অস্তিত্ব। আরো জানা গেছে, এই সাপ এদিক-সেদিক দাপিয়ে বেড়াতো আজ থেকে প্রায় পাঁচ কোটি ৮০ লাখ বছর আগে। অতি সম্প্রতি এর ফসিল বা জীবাশ্বর সন্ধান মিলেছে উত্তর কলম্বিয়ার একটি বিশাল খনিতে। সাপটি এতই বিশাল আকৃতির যে পুরো একটি কুমির সে খেয়ে ফেলতে পারতো মুহূর্তের মধ্যে। আর তা খাওয়ার পর পেট দেখলেও তেমন বুঝার উপায় ছিল না, যে সাপটি আস্ত এত বড় একটি প্রাণী গিলে খেয়েছে। সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন ‘টাইটানোবোয়া'। বছর কয়েক আগেও বিশাল আকৃতির এ সাপ সম্বন্ধে এতটুকুও ধারণা ছিল না বিজ্ঞানীদের। অর্থাৎ এ সম্বন্ধে তারা কিছুই জানতেন না। এর ফসিলের সন্ধান মিলার পর এ সম্বন্ধে কমবেশি জানতে শুরু করেছেন বিজ্ঞানীরা। স্বপ্নেও কি আমরা এতবড় সাপ দেখি/ বলেছেন স্মিথ সোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী কার্লোস জারামিলো। তিনি আরো মন্তব্য করেন, বর্তমান সময়ের সবার চেয়ে বড় সাপটিও টাইটানো বোয়ার তুলনায় অনেক ছোট। অনেকে বলেছেন, আজকের যুগের সবচেয়ে বড় বা বিশাল সাপটি এর অর্ধেক বড়। এর ফসিল আবিষ্কার করেন কার্লোস ও তার সহযোগীরা। তারা বলেন, আমরা ভাবতেও পারিনি, এত বছর আগের এত বড় একটা প্রাণীর ফসিল আমরা পাবো। এটি আমাদের জন্য একটি ব্যাপক অর্জন বা সাফল্য। Music Credit : http://www.purple-planet.com Disclaimer: ========= This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.