গত বছরের শেষ ভাগ থেকেই অদ্ভুত এক বাস্তবতার সম্মুখীন হই! খুব কাছের, খুব পরিচিত, কিছু মানুষ, যাদের বন্ধু বলে ভেবে এসেছি তাদের হঠাৎ আরেক মুখাবয়ব আমাকে করেছে বিস্মিত... হতবাক! এই অদ্ভুত পরিবর্তিত আচরণ আমাকে জীবন নিয়ে ভিন্ন ভাবে ভাবার সুযোগ করে দিয়েছে। সেই একান্ত বোধের এক বহিঃপ্রকাশ এই "বন্ধু চেনা দায় ".... !!! শুরুতে এই গানটির একটা স্ক্র্যাচ লিরিক আমি নিজেই লিখেছিলাম সুর করার জন্য! সেটাই আমি পরে শেয়ার করি আমার প্রিয় গীতিকবি জুলফিকার রাসেল এর সাথে! আর তারপর ভাবনার যায়গাটা অটুট রেখেই জুলফিকার রাসেল নিজ ভংগিতে ওর মতো করেই লিখে ফেল্লো অনবদ্য এই লিরিক! দীর্ঘ ১৩ বছর পর আমার আর জুল্ফি'র একসাথে... আবার মৌলিক একটি গান.... যা এই ২০২৩ এর জানুয়ারির ২ তারিখ রেকর্ড করি! এই বছরের প্রথম কম্পোজিশন! আশা করি আপনাদের ভালো লাগবে! সবাই কে নতুন বছরের শুভেচছা! শুভ নববর্ষ! বাপ্পা মজুমদার ১ বৈশাখ ১৪৩০ বন্ধু চেনা দায় কণ্ঠ, সুর ও সঙ্গীতঃ বাপ্পা মজুমদার কথাঃ জুলফিকার রাসেল গিটার, কি বোর্ড ও প্রোগ্রামিংঃ বাপ্পা মজুমদার বেজ গিটারঃ তানিম হাসান রেকর্ড, মিক্সড ও মাস্টারিংঃ আমজাদ হোসেন বাপ্পি রেকর্ডঃ বি এমজ ওয়ার্কস্টেশন মিউজিক ভিডিওঃ অভিক এন্ড গং কোরিওগ্রাফিঃ অনন্দিতা কো অরডিনেটরঃ শাহান কবন্ধ একটি বি এমজ ওয়ার্কস্টেশন প্রযোজনা Bondhu Chena Daay Tune, Music & Vocal by Bappa Mazumder Lyrics by Zulfiqer Russell Guitars, Keys and Programming by Bappa Mazumder Bass Lines by Tanim Hasan Recording, Mix and Mastering by Amzad Hosen Bappy Recorder at Bee Emmz Workstation Music Video by Avik and Gong Choreography by Anandita Coordination by Shahan Kabondho A Bee Emmz Workstation Production কে আপন কে প্রিয় কে আত্মার আত্মীয় মুখ দেখে বলে দেয়া খুব কঠিন! কে আছে কার পাশে কে হাসে অভ্যাসে সুখে আমার হয়েছে কার চোখ মলিন! কে কী কারণে কী যে রাখে মনে বলা কঠিন। খুব চেনা মুখ হয়ে যায় অচিন! কে যে আপন কে যে প্রিয় আসলেই বলা কঠিন! হুট করে যাও ঘুরে আমি বলি বন্ধুরে এতো সহজেই কেন তুমি বদলে যাও। আছি আমি একইরকম কোথায় কিসে পেয়েছো কম দূরে বসে কেন এমন চোখ রাঙাও!!! এই শহর সেই শহর ভোর নামে চায়ের ওপর চায়ের টানে বন্ধুরা আসে না যে আর! একা আমি আলগোছে বসে আছি সংকোচে পথ ভুলে কেউ কি পা বাড়াবে আবার! আজ এই শহরে বন্ধুরাও কি দূরে সরে যায়? চোখগুলো কেমন ঝাপসা হয়ে যায়। কে যে কাছের কে বা দূরের আসলেই বলা কঠিন! Listen to this song at http://open.spotify.com/album/3yA86md... http://www.amazon.de/s/ref=nb_sb_noss... https://geo.itunes.apple.com/at/album... http://www.deezer.com/album/430730697 Subscribe to us on Youtube: / bappamazumderbd Facebook: / bappa.mazumder Twitter: / bappamazumderbm ** ANTI-PIRACY WARNING ** This content's Copyright (Audio, video) is reserved for Shubhashish Mojumder Bappa. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented ©℗ Reserved by Shubhashish Mojumder Bappa