ঈদুল ফিতর নিয়ে সব চেয়ে জনপ্রিয় গান হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ"। চ্যানেল স্পন্দনের ব্যানারে এই প্রথম দেশ সেরা সব ক্ষুদে শিল্পীকে এক ফ্রেমে আনা হয়েছে। আপনাদের প্রিয় ক্ষুদে শিল্পী জাইমা নূর ,নাবিহা নূরের সাথে আরো গানে কণ্ঠ দিয়েছে স্পন্দন ক গ্রুপ চ্যাম্পিয়ান নুসাইবা জাহান নিসা, ১ম রানারাপ নূরী শেহজানা মাহা,২য় রানারাপ মাহিবা আরাফা নূহা, আফিফা হাসান রাফা, সারা মনি, নুসরাত,মাফ্রুহা, মুসফিরাহ,রাবেয়া, তাশফিয়া,আফিয়া ও ফাতেমা। গানটি দেখুন আশাকরি আপনাদের ভালো লাগবে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লিঙ্কঃ @ChannelSpondon ......... গান: ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ কথা ও সূরঃ কাজী নজরুল ইসলাম কন্ঠঃ জাইমা নূর, নাবিহা নূর, নুসাইবা জাহান নিসা, নূরী শেহজানা মাহা, মাহিবা আরাফা নূহা, আফিফা হাসান রাফা, সারা মনি, নুসরাত,মাফ্রুহা, মুসফিরাহ,রাবেয়া, তাশফিয়া,আফিয়া ও ফাতেমা। সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন, ইনোভেশন লেবেলঃ স্পন্দন পরিচালনায়ঃ আলম মোরশেদ ...... Song: O Mon Romjaner Oi Rojar Sheshe Lyrics & Tune : Kazi Nazrul Islam Singer: Jaima Noor , Nabiha Nur, Afifa Hasan Rafa, Saramoni , Nusaib Jahan Nisa, Maha, Nusrat, Mafruha, Mushfira, Rabeya, Tashfiya, Afifa & Fatema Sound Design: Zulkarnine, Innovation Label: Spondon Director: Alom Morshed ....... #O_MOn_Romjaner_Oi #spondon #jaimanoor ..... ও মন রমজানের ঐ রোজার শেষে কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ। ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ। ......... ** ANTI-PIRACY WARNING ** All rights reserved. These Visual Element is Copyrighted Content. Any Unauthorized Publishing is Strictly Prohibited.