সাভারে নোংরা পরিবেশে শিশু খাদ্য তৈরি

সাভারে নোংরা পরিবেশে শিশু খাদ্য তৈরি

প্রশাসনের নাকের ডগায় সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে নানা ধরণের শিশু খাদ্য পণ্য। সাভার নামা বাজারের ব্যবসায়ী মনা ট্রেডার্সের মালিক গৌতম চন্দ্র সাহার বাড়িসহ বিভিন্ন বাসাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিমটি, কটকটি, ঝুঁড়ি নিমকি, আঙ্গুরি গাজা, খাস্তা গজা, লালুবুলুসহ নানা ধরনের পন্য। নিম্ন মানের এসব খাদ্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক, অপরদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।