চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের সাখাওয়াত হোসেন বাবলু পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ করে সফলতা পেয়েছে। মাল্টা চাষ বেশ লাভজনক হওয়ায় বাবলুর দেখাদেখি এলাকার অনেকেই এখন মাল্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছে। ভগিরথপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন বাবলু বর্তমানে খুলনায় পরমাণু শক্তি কমিশনে কর্মরত। সখের বসে তিনি ২০১৩ সালে খুলনার কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে ২০টি চারা এনে পরীক্ষামূলকভাবে বারি-১ জাতের মাল্টাচাষ শুরু করে। পরে ২০১৪ সালে বৃহৎ আকারে সাড়ে ৩৫ বিঘা জমিতে মালটার চাষ করেন। চলতি বছর তার বাগানে ফল এসেছে। বর্তমানে তার বাগানে থোকায় থোকায় ঝুলছে রসালো মাল্টা। আমাদের চুয়াডাঙ্গা দামুরহুদা প্রতিনিধি সালেকিন মিয়া সাগরের পাঠানো তথ্য চিত্রে দেখুন একটি ডেক্স রিপোর্ট । (ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)