চুরি করে এনো গিরি, আমার উমার দুই কুমারে। দেখ্ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥ তার ছেলেরে আনলে হেথা, বুঝবে মেয়ে মায়ের ব্যথা; বিনা সাধনাতে গৌরী তখন আসবে ছুটে আমার দ্বারে॥ জামাই আমার শিব ভোলানাথ, ডাকলেই সে আসবে জানি চাইবে নাকো আসতে শুধু, তোমার মেয়ে ঐ পাষাণী। কুমার, গণেশ, তুমি, আমি, শিব পূজিব দিবস যামী; শৈব হ’লে শিবাণী মোর, রইতে নারে ছেড়ে তারে॥ কাজী নজরুল ইসলাম (ভিডিওতে ‘আসবে’ স্থানে ভুলবশতঃ ‘আসিবে’ লেখা হয়েছে।)