পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম ভাঙড়ের তৃণমূল নেতা। বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দিলেন ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। গতকাল কর্মিসভায় তৃণমূল প্রধান মোদাস্সর হোসেন দাবি করেন, পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তার আগে বিরোধীদের মাথায় না মেরে, হাঁটু ও পশ্চাদ্ দেশে মারার বিধান তৃণমূল নেতার। গতকাল ওই সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তাঁর সামনেই বিরোধীদের মারধরের দাওয়াই বাতলে দেন তৃণমূল প্রধান। #TMC #PanchayatElection #Bhangar #South24Parganas