এনআইডি কার্ডে/ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ: যাদের শিক্ষাগত যোগ্যতা কম দেয়া আছে এখন বাড়াতে চাচ্ছেন। তাদের ক্ষেত্রে এসএসসি সনদ এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সত্যায়িত করে আবেদনের সাথে জমা দেবেন। এ্যাফিডেভিট: এনআইডি কার্ডে যাদের শিক্ষাগত যোগ্যতা বেশি দেয়া আছে এখন কমাতে হবে (যেমন- এসএসসি পাশ দেয়া আছে হবে ৮ম শ্রেণী পাশ)। সেক্ষেত্রে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত হলফনামার/এ্যাফিডেভিটের কপি আবেদনের সাথে জমা দেয়া যেতে পারে। এনআইডি কার্ডের/ভোটার আইডি কার্ডের কপি: অফিসে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীর এনআইডি কার্ডের/ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তাহলেই আপনার এনআইডি কার্ডের তথ্যে থাকা শিক্ষাগত যোগ্যতা সংশোধন হয়ে যাবে। অনেক সময় উপজেলা নিবাচন অফিসার আপনার আবেদনের স্ট্যাটাস অনুযায়ী মূল সার্টফিকেটি দেখে প্রত্যয়ন করতে পারেন। এনআইডি কার্ডে/ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনের আবেদন অনুমোদন পেলে আবেদনকারীর মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। অনুমোদনের ম্যাসেজ পেলে বুঝবেন আবেদন নিষ্পত্তি হয়েছে। এক্ষেত্রে নতুন কোন এনআইডি কার্ড আসবে না। আপনার পুরাতন এনআইডি কার্ড/ভোটার আইডি কার্ডটি ব্যবহার করতে হবে। এনআইডি কার্ডে/ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা সংশোধনের বিষয়ে কারো যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য চেষ্টা করবো। পোষ্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ • NID Education qualification correction FaceBook Link: / jamalhbd-2065622977026383 Channel Link: / jamalhbd Subscribe Link : / @jamalhbd #nid_correction #nid #nid_application