Fire on moving bus | চলন্ত বাসে আগুন, দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Fire on moving bus | চলন্ত বাসে আগুন, দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

A government bus carrying passengers was saved from a major accident. It is learned that the bus of North Bengal State Transport Corporation was going to Balurghat with passengers from Raiganj around 11am on Saturday. At that time, on reaching the Vivekananda intersection in #Kaliaganj, a civic volunteer on duty noticed a #fire under the bus. Smoke is also coming out. The bus was stopped immediately and the fire brigade and police were informed. বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী সরকারি একটি বাস। জানা গিয়েছে, শনিবার বেলা ১১ টার দিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই বাসটি রায়গঞ্জ থেকে যাত্রী নিয়ে বালুরঘাট যাচ্ছিল। সেই সময় কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে পৌঁছালে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার লক্ষ্য করেন বাসের নীচে আগুন ধরেছে৷ ধোঁয়াও বের হচ্ছে। তৎক্ষনাৎ বাসটিকে থামিয়ে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ততক্ষণে বাসের স্টিয়ারিং এর সামনে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বাস। আতংকে বাস থেকে তড়িঘড়ি বাইরে নেমে আসেন যাত্রীরা। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেভানো হয় আগুন। যাত্রীরা বলেন, ওই সিভিক ভলান্টিয়ার না দেখলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বাসের চালক সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, সোয়া ১১ টা নাগাদ রায়গঞ্জ ডিপো থেকে কিছু যাত্রী নিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি৷ কালিয়াগঞ্জে এসে পৌঁছালে ধোঁয়া বের হতে শুরু করে। এরপর সিভিক ভলান্টিয়াররা বিষয়টি দেখে দমকল কর্মীদের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন সামান্য আহত হয়েছে এই ঘটনায়। আর সি টিভি সংবাদ সত্যের খোঁজে সজাগ সতর্ক ............................................ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন এ ক্লিক করে পাশে থাকুন ------------------------------------------------------------------------------------------- আরও খবর পেতে ক্লিক করুন Follow us on Website : https://rctvlive.in Download App : https://play.google.com/store/apps/de... Follow us on Facebook :   / rctvsangbadrgj   RCTV Sangbad telecast daily 8 times news bulletin with Speed News. It telecasts mainly local news of Uttar Dinajpur, Dakshin Dinajpur and Malda. Also focuses national and international issues. Now RCTV Sangbad Digitally Shows in YouTube. RCTV Sangbad launch their Digital News website as RCTVLIVE.IN . The channel also broadcast political news, entertainment news, agriculture etc. To cover maximum numbers of news it also introduces Speed News. This short time news owns popularity through internet. The channel also broadcast entertainment news, agriculture and mainly telecast West Bengal state news. #RctvSangbad #Raiganj_Cable_Tv #BengaliNews #DailyNews