টুকটুকি ও জাদুর কলশি - Tuktuki O Jadur Kolshi কাহিনীর সংক্ষিপ্তসার: মেয়ে টুকটুকির চিকিৎসার জন্য ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় লোভী মহাজন গরিব হাশেমের ভিটেমাটি কেড়ে নেয়। আশ্রয়হীন হাশেম এক দয়ালু দৈত্যের কাছ থেকে একটি 'জাদুর কলসি' উপহার পায় এবং তা দিয়ে মহাজনের ঋণ শোধ করে নিজের বাড়ি ফেরত নেয়। পরে লোভী মহাজন কলসিটি চুরি করে রাতারাতি ধনী হতে চাইলে দৈত্য তাকে শাস্তি দিয়ে গ্রামছাড়া করে। মহাজন কলসিটি ফেরত দিয়ে চলে যাওয়ার পর, হাশেমের পরিবার অহংকার ও অতিরিক্ত লোভ এড়াতে কলসিটি পুনরায় দৈত্যকে ফেরত দেয় এবং নিজেদের পরিশ্রমে সুখে-শান্তিতে বসবাস করতে শুরু করে।