১বার তৈরি করে সংরক্ষণ করুন এবং রমজানের পুরো মাস ব্যবহার করুন বেসনের গোলা, || বেসন মিক্স, #বেসন_সংরক্ষণ _পদ্ধতি সব রান্না ঘরেই হয়তো বেসন থাকে। বেসন দিয়ে তৈরি নানা রকমের চপ্ ,পকড়া, যা খুবই জনপ্রিয়। তাছাড়া বিভিন্ন প্রকার মিষ্টির পদও বেসন দিয়ে তৈরি হয় যা বেশ সুস্বাদু। বেসন স্বাস্থ্যকর, প্রোটিন যুক্ত খাবার। সহজে হজমও হয়। একবার বানিয়ে সারামাস ব্যবহার করতে পারবেন এই বেসন। #বেসন_মিক্স_রেসিপি বেসন রেসিপি, how to make,popy kitchen,village food, তাতে করে রমজানে প্রতিদিনের কাজ আরো সহজ হয়ে আসবে, সংরক্ষণ করুন এবং যখন যতোটুকু লাগবে নিয়ে শুধু পানি দিয়ে মিক্স করেই তৈরি করুন মজার যে কোন নাস্তা। আমি এখানে দুই কাপ বেসন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আরো বেশি তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। আমি বেসন নিয়েছি ২ কাপ, চাউলের গুড়ো নিয়েছি ২ টেবিল চামচ,হলুদের গুড়ো আধা চামচ,ধনিয়া গুড়ো আধা চামচ,মরিচ গুড়ো আধা চামচ,লবন এক চামচ, বেকিং সােডা দিয়েছি সামান্য করে। তবে আপনারা চাইলে ব্রেকিং পাউডার ও দিতে পারবেন সে ক্ষেত্তে ২ চামচ দিতে হবে ব্রেকিং পাউডার, এখন সব উপকরন এক সাথে মিক্স করে নিবেন ভালো করে তারপর একটা চাকনি দিয়ে ভালোভাবে চেলে নিবেন যাতে করে কোন দানা জাতিয় কিছু থাকে তা সহজেই ফেলে দিতে পারবেন। এর পর যেকোন পাত্তে করে সংরক্ষণ করে এক মাস পযন্ত ব্যবহার করতে পারবেন। যা যা লাগবে ১. বেসন ২ কাপ। ২.চাউলের গুড়া ২ টেবিল চামচ ৩.হলুদ গুড়ো আধা চামচ ৪.মরিচ ও ধনিয়া গুড়া ১ চা চামচ ৫.লবন আধা টেবিল চামচ বেকিং সােডা ১/৪চা চামচ বা বেকিং পাউডার ১/২ চা চামচ