গভীর রাতে জামায়াতে আমীর ড শফিকুর রহমান গ্রেফতার || মিছিলে উত্তপ্ত ঢাকা মহানগরী

গভীর রাতে জামায়াতে আমীর ড শফিকুর রহমান গ্রেফতার || মিছিলে উত্তপ্ত ঢাকা মহানগরী

জনগণের #১০_দফা_দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই #আমীরে_জামায়াতকে গ্রেফতার করা হয়েছে - Dr. Md. Shafiqul Islam Masud বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ব্যস্ততম এলাকা মৌচাক মার্কেটের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালিবাগ রেলগেটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী যথাক্রমে এডভোকেট ড. হেলাল উদ্দিন, মু. দেলওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মু. শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মোবারক হোসাইন, শেখ শরিফ উদ্দিন আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুল কাইউম মুরাদ, ঢাকা মহানগরী পুর্বের সভাপতি আরিফ হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদুর রহমান সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণা করার পরপরেই এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমীরে জামায়াতের মুক্তির দাবী জানাচ্ছি। মুলত জনগণের ১০ দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই আমীরে জামায়াতকে গ্রেফতার করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করছি, সরকারের এই গ্রেফতার, হামলা-মামলা ও ভয়-ভীতি দেখিয়ে দেশের মানুষের মুক্তির জন্য চলমান এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে শুধু ডা. শফিকুর রহমানই বন্দী নয় বরং দেশের ২০ কোটি মানুষই শেখ হাসিনার কারাগারে বন্দী। ডা. শফিকুর রহমানকে মুক্তির মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ১০ দফা দাবী আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহঃ সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল নেতা কর্মীদের মুক্তির দাবী জানাচ্ছি। অন্যথায় রাজপথের যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতা-কর্মীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। তিনি আগামী দিনের দেশের মানুষের মুক্তির আন্দোলন সংগ্রামে সকলকে অগ্রণী ভুমিকা পালনের উদাত্ত আহবান জানান। 👉আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman কে #গ্রেফতারের_তীব্র_নিন্দা_ও_প্রতিবাদ; অবিলম্বে মুক্তির আহবান- মাওলানা এটিএম মা’ছুম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৩ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত ১৫ বছর যাবত বর্তমান ক্ষমতাসীন অনৈতিক সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতের তৎকালীন আমীরসহ শীর্ষ পাঁচ জন নেতাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে ফাঁসি কার্যকর করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ অনেক নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবত কারাগারে আটকে রেখেছে। জামায়াতকে নেতৃত্ব শূন্য করার সরকারি সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমীরে জামায়াতকে গ্রেফতার করে বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে। তারা একদিকে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, অপরদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগারে আটক রাখে। প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেফতারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচীকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না। অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মী এবং গ্রেফতারকৃত অন্যান্য রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” #Jammat #DrShafiqurRahman #arreste