ইডির চার্জশিটে স্ত্রী-পুত্রের নাম শুনে বুধবার কেঁদে ফেললেন তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতারের ৫৯ দিন পর বুধবার চার্জশিট পেশ করে ইডি(ED on Manik Bhattacharya)। ১৬০ পাতার চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী-পুত্রের। ইডি সূত্রে খবর, চার্জশিটে মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র ছাড়াও মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল(ED on Tapas Mondal) এবং তাঁর দুটি সংস্থার নাম রয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার বিনিময়ে চাকরির সুপারিশ দেওয়ার অভিযোগ রয়েছে মানিকের বিরুদ্ধে। অন্যদিকে, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিএড(B.Ed College Scam) এবং ডিএলএড কলেজের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা করে নেওয়ারও অভিযোগ রয়েছে চার্জশিটে(ED Chargesheet)। চার্জশিটে মানিকের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল: / editorjibengali সব খবর জানতে চোখ রাখুন editorji ওয়েবসাইটে: https://www.editorji.com/bengali লেটেস্ট খবর জানতে হলে ডাউনলোড করুন editorji অ্যাপ: www.editorji.com/download Follow editorji here: Facebook: / editorjibangla Twitter: / editorji Instagram: / editorji Sharechat: https://sharechat.com/profile/editorj...