সার্থক বাউল সার্থক জয়দেব কেন্দুলী মেলা। তাইতো বাউল গানের কথার সুরেই বলতে হয় লক্ষাধিক মানুষের মিলনমেলা এই জয়দেব মেলা। মকর সংক্রান্তির পুণ্যস্নান উপলক্ষে অজয়ের বক্ষে লাখো মানুষের সমাগম হয়। নদীতে পর্যাপ্ত জল নেই। নেই অন্যান্য মেলার মতন বিশাল জাঁকজমক। কিন্তু তা সত্ত্বেও মানুষ এক অদ্ভুত টানে এখানে ছুটে আসে। সেই টান কবি জয়দেব, পদ্মাবতীর টান। বাউল ফকিরের গানের সুরের টান। গত দুবছর করোনার কারণে পুণ্যস্নান আয়োজন করা হলেও, ঘটা করে মেলা হয়নি। এবছর স্বাভাবিক হতেই আনন্দে আটখানা বাউল থেকে ফকির, কীর্তনীয়া থেকে পুণ্যার্থী, সকলেই। পুণ্যস্নান উপলক্ষে রাত থেকেই ভিড় জমিয়েছেন আগত পর্যটকরা। জমে উঠেছে জয়দেব মেলা। লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। নিরাপত্তার নজরদারিতে প্রস্তুত প্রশাসনও। তাই আর দেরি না করে জয়দেব মেলার এ টু জেড দেখব এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে জয়দেব মেলার খুঁটিনাটি সমস্তটাই দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কমেন্ট করে মতামত দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার শুরু করি। #JoydebMela2023 #জয়দেবের_মেলা #viralজয়দেব_মেলা_2023 #জয়দেবের মেলাতে বাউল গান #makarsankranti #makar #makarsankrantibannerediting #makarrashi2023 #জয়দেব মেলার গান #জয়দেব পদ্মাবতী #santiniketan #জয়দেবমেলাতে বাউল গান dj #জয়দেব_কেন্দুলি #jaydeb #Jaydeb_mela #জয়দেব মেলা #জয়দেবের মেলা গান #জয়দেব পদ্মাবতী কীর্তন #birbhum #santiniketan #visvabharatiuniversity #poushmela #easternrailways #viral #joydeber melate baul nache ganete #gangasagar #gangasagarmela2023