শান্তির বাতায়ন || দীপাঞ্চল শিল্পীগোষ্ঠী ▪️কথা : শাহজাহান শাহেদ ▪️সুর : রাআদ ইজামা ▪️অডিও : ধানশালিক স্টুডিও ▪️ভিডিও : ফায়ার ফ্লাইজ ▪️সার্বিক পরিচালনা : জুবায়ের হোসাইন -------🔹লিরিক্স🔹------- 🥀 শান্তির বাতায়ন 🥀 শান্তির বাতায়নে সাজাতে মনন দীপ্তির মখমলে রাঙাতে জীবন রহম-বারাকা নিয়ে নাজাতের বাণী নিয়ে ধরণীর বাগে এলো মাহে রামাদ্বান খুলেছে খুলেছে দেখো বাবে রাইয়্যান।। সিয়ামের দিন এলো কিয়ামের রাত আমলে আমলে করো পাপকে নিপাত গোটা গোটা তাসবির দানায় দানায় রবের জিকিরে যেন মন ভেসে যায়। হৃদয়ের দ্বার খুলো ফরিয়াদী সুর তুলো পাবে তবে মালিকের ক্ষমা অফুরান।। হেয়ালি-খেয়ালী যত ভাবনার দোর তার মুখে তালা দাও আজ কান পেতে শোনো সেই অমীয়বাণী নূরভরা হেরার আওয়াজ। আসবে যে ছেড়ে তুমি গোনাহের পথ খালিস নিয়তে তাই করো ইবাদত সিয়াম সাধনা করে কাটিয়ে এ মাস করবে যে হৃদকোণে তাকোয়ার চাষ। তার তরে রহমান রাখবেন বহমান রাহমাত-নাজাতের মহা ফরমান।। #Ramadan_Song_2022 #Deepanchal_Tv #Bangla_Islamic_Song #রমজানের_গজল_২০২২ #বাংলা_ইসলামি_গান #Shahed_Lyrics