যেসব দেশে সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক | না মানলে হতে পারে জেলও । Tuber Hunt

যেসব দেশে সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক | না মানলে হতে পারে জেলও । Tuber Hunt

#soldier #army #bangla #newvideo #bangla_documentary #tuber_hunt #banglanews #israel অজানা কে জানার শুরু হোক এখানেই বিশ্বে এমন অনেক দেশ আছে, যেখানে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধেও তাকে যেতে হতে পারে সেনাবাহিনীতে। ইচ্ছার বিরুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে এবং যুদ্ধে যেতে বাধ্য করা এই দেশগুলোর হাজার হাজার যুবক-যুবতীকে। উত্তর এবং দক্ষিণ কোরিয়ায় গত সাত দশক ধরে একে অপরের বিরোধিতা করে আসছে প্রায় সব ক্ষেত্রেই। উভয় দেশই একে অপরের থেকে বেশি শক্তিশালী হওয়ার দৌড়ে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। উত্তর কোরিয়া এক বিশেষ সামরিক নীতি মেনে চলে, যার নাম 'সোঙ্গুন'। এই নীতি অনুযায়ী, দেশের মধ্যে থাকা সমস্ত সম্পদের উপর সেনাবাহিনীর অগ্রাধিকার রয়েছে। এই নিয়মের ব্যতিক্রম নন সেই দেশের বাসিন্দারাও। কারণ কিমের দেশ নাগরিকদেরও দেশের সম্পদ বলেই মনে করে। মূলত ১৭-১৮ বছর বয়সি সে দেশের স্নাতকদের সেনাদলে যোগদান করানো হয়। আগে নারীদের স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করার নিয়ম থাকলেও ২০১৫-র পর থেকে নারীদেরও সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়। ২০০৩ সালে, পুরুষদের কমপক্ষে ১০ বছর এবং নারীদের কমপক্ষে সাত বছর সেনাবাহিনীতে পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করা হয়। তবে তার আগে পুরুষদের জন্য এই সময়সীমা ছিল ১৩ বছর এবং নারীদের জন্য ১০ বছর। দক্ষিণ কোরিয়াতেও পুরুষদের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক। পুরুযদের ২১ মাস সেনাবাহিনীতে বা ২৩ মাস নৌবাহিনীতে বা ২৪ মাস বিমানবাহিনীতে যুক্ত থাকা বাধ্যতামূলক। তবে কেউ চাইলে বিকল্প হিসেবে পুলিশ ও দমকলেও যোগ দিতে পারেন। তবে সব ক্রীড়াবিদরা এই নিয়ম থেকে অব্যাহতি পেতে পারেন। রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিয়ম বেশ কঠিন। সদ্য সেনাদলে যোগ দেওয়া সদস্যদের প্রায়শই উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্যাতন সহ্য করতে হয় বলে অভিযোগ। সে দেশে এই প্রক্রিয়া 'হ্যাজিং' নামে পরিচিত। তবে রাশিয়া অন্য দেশের সঙ্গে সামরিক সঙ্ঘাতের সময় প্রশিক্ষণ না পাওয়া সৈন্যদের ব্যবহার করে বলেও দুর্নাম রয়েছে। ইউক্রেন এবং চেচনিয়ার সঙ্গে রাশিয়ার যুদ্ধ এর প্রকৃষ্ট উদাহরণ। নিয়ম অনুযায়ী রাশিয়ার ১৮ থেকে ২৭ বছর বয়সি পুরুষদের ১২ মাসের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করলে জরিমানা বা কারাদণ্ডও হতে পারে। 👁️Disclaimer- Some contents are used for educational purposes under fair use. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. All credit for copyright material used in video goes to the respected owner. Our Videos:- আটলান্টিক মহাসাগর : https://bit.ly/3zPu4H5 পৃথিবীর সবচেয়ে বড় বন আমাজনের রহস্য : https://bit.ly/3bhGNIk বিশ্বের যে স্থানে কখনো সূর্য ডোবে না : https://bit.ly/3zUdOVw রিপ কারেন্ট কি : https://bit.ly/3xHNdbh বজ্রপাত কী : https://bit.ly/39HEcHm পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের দ্বীপ : https://bit.ly/3Oszz2C Any kind of Copywrite issues please contact us on [email protected] We can solve it within 3-4 hours. Facebook:  / real.mahfuz.1   Keyword: যেসব দেশে সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক,কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি শক্তিশালী,North Korean Army,South Korean Army,Brazilian Army,Army Power,Soldiers Power,দক্ষিণ কোরিয়ার আর্মি,দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী,উত্তর কোরিয়ার সামরিক নীতি,উত্তর কোরিয়ার সেনাবাহিনী,রাশিয়ার সেনাবাহিনী,ইউক্রেন,ব্রাজিলের সামরিকবাহিনী,ইজরায়েলি সেনাবাহিনী,ইরানের সংবিধান,ইরানের সেনাবাহিনী,কিউবা সেনাবাহিনী,সুইজারল্যান্ডের সেনাবাহিনী,তুরস্কের সেনাবাহিনী,tuber hunt,এরিট্রিয়া