#Abritti #sraboniofficial #kobita কবিতা: সেই গল্পটা কবি: পূর্ণেন্দু পত্রী আবৃত্তি: শ্রাবনী আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো । সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে -- আজ তুমি লাল শাড়ি পড়ে আসবে। মেঘ পাহাড় কে বললে -- আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ । সেই ভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ- জলে। হঠাৎ , আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে - - ওঠ ছু৺ড়ি! তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা,। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কে সে কোনদিনই ভুলতে পারল না। বিশ্বাস না- হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার জল।