3 সেপ্টেম্বর 2021-এ প্রকাশিত বড়ি দিয়ে লাউ শাক রান্না উপকরণঃ লাউ শাক বড়ি, ভাজা পোস্ত আলু, বেগুন, কুমড়ো মুলো পাঁচফোড়ন, শুকনো লংঙ্কা নুন, হলুদ গুঁড়া লংঙ্কা গূঁড়ো, জিরা গুঁড়া পেঁয়াজ কুচি, রসুন কুচি চিনি, সরষে তেল পদ্ধতিঃ প্রথমে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে নেড়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আলু, কুমড়ো,মুলা দিয়ে কিছুক্ষণ রান্না করে বেগুন দিয়ে নেড়ে শাক দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকা খুলে নুন, হলুদ দিয়ে নেড়ে লংঙ্কা গূঁড়ো, জিরা গুঁড়া দিয়ে নেড়ে ভাজা বড়ি, ভাজা পোস্ত, চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। তারপর সরষে তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি বড়ি দিয়ে লাউ শাক রান্না।