#zindapark #purbachal #park #natural #resort ⚪ জিন্দা পার্ক এর অবস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জে।রাজধানী ঢাকা থেকে ৩৭ কিমি দূরে নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলের উত্তর-পূর্ব কোণে ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক ঘেঁষে এই পার্কটি অবস্থিত। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি ” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এই সংগঠনের উদ্যোগে ১৯৮১ সালে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়। পার্কটি ৩৩ একর জায়গার উপর গড়ে উঠেছে। প্রতিষ্ঠার শুরুতে এর নাম দেওয়া হয় শান্তিকানন, পরে নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। শুরুতে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়। পর্যায়ক্রমে পাঠাগার, স্বাস্থকেন্দ্র, মসজিদ ইত্যাদি গড়ে ওঠে। 🔴 কিভাবে যাবেন: জিন্দা পার্ক যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার কুড়িল বিশ্বরোডে। এখান থেকে আপনাকে বিআরটিসি বাসে উঠতে হবে,এই বাসে করে প্রথমে আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ। বাস ভাড়া নিবে ৪০ টাকা। কাঞ্চন ব্রিজ আসলে অনেক অটোরিকশা পেয়ে যাবেন। এই অটোরিকশা দিয়ে জিন্দা পার্ক যেতে হবে। আপনি লোকাল অটোরিকশায় যেতে পারেন, আবার অটোরিকশা রিজার্ভও করতে পারেন। লোকাল অটোরিকশার ভড়া জনপ্রতি ৩০ টাকা। আর অটোরিকশা রিজার্ভ নিলে খরচ হবে ১৫০ টাকা। 🔴 টিকেট: জিন্দা পার্কের প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য ১০০টাকা, আর শিশুদের জন্য ৫০ টাকা। তবে ছুটির দিনের প্রবেশ ফি হচ্ছে ১৫০ টাকা।