আরবিয়ান  খেজুরের  চাষ  করে  সাফল্যের  পথ  দেখাচ্ছেন  চাষী  অরিন্দম  রায় | TOP NEWS TODAY

আরবিয়ান খেজুরের চাষ করে সাফল্যের পথ দেখাচ্ছেন চাষী অরিন্দম রায় | TOP NEWS TODAY

নিজস্ব সংবাদদাতা, মালদা , ৩০ আগস্ট: আরবিয়ান খেজুরের চাষ করে সাফল্যের পথ দেখাচ্ছেন মালদার আদিবাসী অধ্যুষিত বামনগোলা ব্লকের খিড়িপাড়া এলাকার প্রান্তিক চাষী অরিন্দম রায়। নিজের কয়েক বিঘা জমিতে প্রায় ৬০০ খেজুর গাছ লাগিয়ে কয়েক কুইন্টাল আরবিয়ান খেজুর উৎপাদন করেছেন অরিন্দমবাবু। আরবিয়ান খেজুরের এরকম উৎপাদন দেখে রীতিমতো হতচকিত হয়ে পড়েছেন জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা। অরিন্দম রায়কে দেখে এখন সংশ্লিষ্ট এলাকার অন্যান্য চাষীরাও এই ধরনের খেজুরের চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ফল ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, বামনগোলার উৎপাদিত আরবিয়ান খেজুরের স্বাদেগুনের মান যদি খুবই ভালো থাকে,তাহলে ভিন দেশ বা রাজ্যের ওপর আর আমাদের খেজুর আমদানি করার জন্য নির্ভর করে থাকতে হবে না। চাহিদা বাড়লে এই ফলের আমদানি মালদা থেকেই অনায়াসে মিলবে।উল্লেখ্য, ফলের রাজা আম। আর স্বাদেগুনে মালদা আম জগৎ বিখ্যাত। কিন্তু এবার বামনগোলা ব্লকের নাম জোরালো আরবিয়ান খেজুর উৎপাদনে। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের খিরিপাড়ায় আরবিয়ান খেজুরের চাষ করে তাক লাগিয়েছেন অরবিন্দ রায় নামে ঐ চাষী। #TNTBENGAL #TNT #TOPNEWSTODAY #MALDA NEWS