বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে পার্থক্য

বেকিং পাউডার এবং বেকিং সোডার মধ্যে পার্থক্য

#bakingpowder #baking #bakingsoda #cake বেকিং এর জন্য বেকিং পাউডার এবং বেকিং সোডা ২ টাই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ২ টার পার্থক্য নিয়ে কনফিউশান এ থাকেন। কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এইটা নিয়েও অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খায়। তাই আজ আপনাদের সাথে বেকিং পাউডার এবং বেকিং সোডা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেকিং সোডা এবং বেকিং পাউডার এর পার্থক্যঃ- ১। বেকিং পাউডার এবং বেকিং সোডা যেহুতু বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে তাই দুইটাই মূলত খাবার ফুলতে সাহায্য করে। তবে বেকিং সোডা খুব দ্রুত বিক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যায় ফলে বেকিং পাউডার ব্যবহার করা হয় বেকিং জাতীয় আইটেম তৈরিতে। ২। বেকিং সোডাতে পিওর সোডিয়াম বাই কার্বোনেট থাকে। কিন্তু বেকিং পাউডারে বেকিং সোডা এবং আরো কিছু রাসায়নিক উপাদান থাকে। ৩। বেকিং পাউডারের কাজ কখনো বেকিং সোডা করবেনা। তাই দুইটার ব্যবহারে সতর্ক থাকতে হবে। সংরক্ষণ বাজার থেকে কিনে আনা বেকিং পাউডার সাধারনত ২ বছর পর্যন্ত ভালো থাকে। কিন্তু একবার আনপ্যাক বা মুখ খোলার পর সর্বোচ্চ ৬ মাস ভালো থাকে। বেকিং সোডার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মুখ না খুললে এটি ২ বছর পর্যন্ত সংরক্ষন করতে পারবেন আর মুখ খুললে ৬ মাসের মধ্যেই এটি কার্যকারীতা হারায়। বেকিং পাউডার এবং বেকিং সোডা সাধারনত বাতাসের সংস্পর্শে আসলে দলা পাকিয়ে নষ্ট হয়ে যায়। তাই বাতাস ঢোকা থেকে রক্ষা করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আসলে বেকিং হলো সাইন্স। তাই বেকিং এর সাইন্স টা বুঝলে বেকিং অনেক সহজ হয়ে যায়।