Narkeler Sandesh, Coconut Sweets, নারকেলের সন্দেশ, নারকেলের মিষ্টি, চন্দ্রপুলি, নারকেল ছাপা উপকরণ :- ২০০ গ্রাম কোরা নারকোল ২০০ গ্রাম গরুর দুধ ২০০ গ্রাম চিনি ৫০ গ্রাম খোয়া ক্ষীর এক চা চামচ ছোট এলাচের গুঁড়ো প্রস্তুত প্রণালী:- নারকেল কুড়ে নিন, একটা পাত্রের উপর একটা বড় ছাকনি বসিয়ে হাত দিয়ে নারকেল কোরা গুলো চেপে চেপে নারকেলের দুধ বের করে নিন, একটা মিক্সার মেশিনে সেই দুধ বের করা করানো নারকেল সাথে খানিকটা গরুর দুধ মিশিয়ে নারকেলটা মিহি করে বেটে নিন। গ্যাসে কড়াই চাপিয়ে তাতে মাঝারি আঁচে এই বাটা নারকেল, চিনি আর বাকি দুধটা দিয়ে সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। পাকটা প্রায় হয়ে এলে এর মধ্যে ক্ষীর দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সন্দেশের পাক একদম তৈরি হয়ে এলে এর মধ্যে ছোট এলাচের গুড়ো দিয়ে মিশিয়ে দিন। গ্যাসের আগুন নিবিয়ে দিয়ে পাকটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে লাগিয়ে দিন যাতে তাড়াতাড়ি শুখিয়ে যায়। ছাঁচের গায়ে অল্প ঘি মাখিয়ে ইচ্ছামতন নারকেলের মিষ্টি বানিয়ে নিন।