শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রে ছিল উর্ধ্বআকাশ বা মহাকাশ। প্রাচীনকাল থেকে চলে আসা নিরন্তর গবেষনা যেন শেষ হবার নয়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে মানুষ এখন সৌরজগতের বাহিরে বাকি সৃষ্টিকে অবজারভ করতে শুরু করেছে। একটা সময় পৃথিবীকে এই মহাবিশ্বের কেন্দ্র মনে করা হলেও বর্তমান আমরা জানতে পেরেছি পৃথিবী হচ্ছে এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকার একটি বস্তু। আজ আমরা ভ্রমণ করব এই মহাবিশ্বের শেষ সীমানা পর্যন্ত। দেখব কি কি রয়েছে এই মহাবিশ্বে এবং তা কত বিশাল ও প্রকাণ্ড। আমাদের কল্পনায় অংকিত এক বিশেষ যানে প্রদক্ষিণ করব এই মহাবিশ্ব। আমাদের স্পেসসীপের গতি প্রথমে স্বাভাবিক হলেও ধীরে ধীরে তা আলোর গতি ধারণ করবে। চলুন না একই সাথে ঘুরে আসি বিশ্বব্রহ্মাণ্ড থেকে। আপনিও সঙ্গী হতে পারেন এই যাত্রায়। ভয় নেই আমরা আবার ফিরে আসবো এই ধরাধামে। #নতুন_অভিজ্ঞতা #নতুন_অভিজ্ঞতা #বাস্তব দুনিয়া #মহাবিশ্ব কত বড়#বিশ্বের শেষ সীমানা কোথায় #পৃথিবী কত বড় #আল্লাহ তায়ালার সৃষ্টি