পটলের দোরমা (Potoler dorma)

পটলের দোরমা (Potoler dorma)

নিরামিষের দিনেই পটল খাওয়া যায়, এমনটা যাঁরা ভাবেন তাঁরা কিন্তু ভুল ভাবেন। পটল দিয়ে আমিষের দিনেও একাধিক পদ তৈরি করা যায়। পটল দিয়ে তেমনি এক আমিষ পদের রেসিপি রইল আজ রান্নাবাটিতে। উপকরণ - ১০-১২টি ভিতর থেকে কুড়িয়ে ভেজে রাখা পটল ১ বাটি ভেজে কিমা করা চিংড়ি মাছ ৪ চামচ পিঁয়াজ বাটা ১/২ বাটি নারকেল কোড়ানো ৩ চামচ টক দই ২ চামচ আদা বাটা ২ চামচ রসুন বাটা ১২-১৫ টুকরো কিশমিশ ১/২ বাটি সরষে বাটা ৪ চামচ হলুদ ৪ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ২ চামচ চিনি নুন স্বাদমতো ৪ চামচ জিরে গুঁড়ো ৪ চামচ টোম্যাটো সস ২ চামচ গরমমশলা গুঁড়ো সরষের তেল পরিমাণমতো পদ্ধতি - পুর তৈরির জন্য : কড়াইয়ে সরষের তেল দিন। তেল গরম হলে তাতে ভেজে কিমা করা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করুন। এবার তাতে নারকেল কোড়ানো দিয়ে নাড়তে থাকুন। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, সরষে বাটা দিয়ে মিশিয়ে নিন। ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে কিশমিশ দিয়ে দিন। তৈরি পটলের পুর। এবার চামচে করে পুর পটলে ভরে দিন। গ্রেভির জন্য : কড়াইয়ে সরষের তেল দিন। তেল গরম হয়ে এলে তাতে পিঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করুন। পিঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণ একটি বাটিতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ১ চামচ জিরে গুঁড়ো নিন। তাতে সামান্য জল মিশিয়ে মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। ভালো করে নাড়াচাড়া করে তাতে সামান্য টক দই, জল ও টোম্যাটো সস দিন। সামান্য নেড়েচেড়ে উপর থেকে গরমমশলা ছড়িয়ে গ্রেভি নামিয়ে নিন। এবাপ প্লেটে রাখা পুর ভরা পটলগুলোর উপর গ্রেভি ছড়িয়ে দিন। গার্নিশিংয়ের জন্য নারকেল কোড়ানো ব্যবহার করতে পারেন।