বিদেশ থেকেও আমদানি করা হচ্ছে নকল ও ভেজাল কসমেটিকস পণ্য। সেসব বিক্রি, মজুদ ও আমদানি করার অভিযোগে পুরানো ঢাকার মৌলভীবাজারে একটি প্রতিষ্ঠানের ৫ জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র্যা বের ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা ছাড়াও সাড়ে তিন কোটি টাকার কসমেটিকসও জব্দ করা হয়।