নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সঞ্জয় চ্যানেলের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম, এই ভিডিওতে থাকছে ভারতবর্ষের দুটি পবিত্র স্থান হরিদ্বার ও ঋষিকেশ এর কিছু দৃশ্য, হরিদ্বারের সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হল হর কি পাউড়ি তাছাড়াও এখানে রয়েছে অনেক মন্দির সেগুলি হল গঙ্গা মায়ের মন্দির, জয় মহাকাল মন্দির, সত্যনারায়ণ মন্দির, বাল্মিকী মন্দির, শঙ্করাচার্য মন্দির ইত্যাদি, হর কি পাউড়ি থেকে কিছুটা দূরে রয়েছে মনসা দেবীর মন্দির ও চন্ডী দেবীর মন্দির, আর কিছুটা দূরে রয়েছে পাবন ধাম, সমস্ত কিছু দেখার পর সন্ধ্যের সময় হর কি পাউড়িতে গঙ্গা আরতি হয় সেটাও দেখে নিতে পারেন। এবার চলে আসি ঋষিকেশে, ঋষিকেশ কে হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়, ঋষিকেশে আপনারা দেখে নিতে পারেন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান যেমন ত্রিবেণী ঘাট, শ্রী ভারত মন্দির, লাক্সমান ঝুলা, রামঝুলা, গীতা ভবন ইত্যাদি। এখানে অনেক রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয় তার মধ্যে রিভার রেফটিং খুবই ফেমাস, ঋষিকেশ যোগা সেন্টারের জন্য সারা পৃথিবী বিখ্যাত। এবার জেনে নিন কলকাতা থেকে হরিদ্বার কিভাবে পৌঁছাবেন, কলকাতা থেকে দুভাবে হরিদ্বারে পৌঁছে যেতে পারেন ১ ট্রেনে ২ ফ্লাইটে, যারা ট্রেনে যাবেন হাওড়া থেকে দুটি ট্রেন ছাড়ে, ১ উপাসনা এক্সপ্রেস ২ দুন এক্সপ্রেস, এই দুটি ট্রেনে করে পৌঁছে যেতে পারেন হরিদ্বারে, আর যারা ফ্লাইটে যাবেন তারা কলকাতা থেকে পৌঁছে যান দেরাদুনে। সেখান থেকে গাড়ি করে ৭০ কিলোমিটার জার্নি করে পৌঁছে যান হরিদ্বারে। ঠিক একইভাবে ট্রেন বা ফ্লাইটে করে ফিরে আসুন কলকাতাতে। @travelwithsanjoy381