নজরুলগীতি (শ্যামা সঙ্গীত ) কথা : কাজী নজরুল ইসলাম সুর : কমল দাশগুপ্ত তাল : দাদরা গান : আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি (মাকে ) রাগ করে তাই সারা গায়ে মেখেছে সে কালি ।। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে আরও মধুর লাগে যে তার হাসি মুখের চেয়ে কালো রূপের দেউল করল আলো কে অনুরাগের প্রদীপ জ্বালি ।। পরেনি সে বসন ভূষণ বাঁধেনি সে কেশ তারি কাছে হার মানে রে ভুবন মোহন বেশ । রাাগিয়ে তারে কাঁদি যখন দুখে দয়াময়ী মেয়ে আমার ঝাঁপিয়ে পড়ে বুকে (আমার ) রাগী মেয়ে তাই তারে দিই জবা ফুলের ডালি ।।