Cow Smuggling: BSF কর্তাদের সঙ্গে বৈঠক হতো গরু পাচারকারীদের

Cow Smuggling: BSF কর্তাদের সঙ্গে বৈঠক হতো গরু পাচারকারীদের

BSF কর্তাদের সঙ্গে বৈঠক হতো গরু পাচারকারীদের। CBI সূত্রে এমনটাই দাবি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, বড় মাপের পাচারের আগে Murshidabad-এর বিভিন্ন জায়গায় এই বৈঠক হতো। সিগনাল বা সঙ্কেতের মাধ্যমে বার্তার অর্থ বুঝিয়ে দেওয়া হতো গরু পাচারকারীদের। এক-একটি পাচারের জন্য ৩৫-৪০ লক্ষ টাকার রফা হতো। পাচারের গরুর গায়ে কালি দিয়ে চিহ্নিত করে বোঝানো হতো কত টাকায় রফা হয়েছে। এমনটাই খবর সিবিআই সূত্রে।