হঠাৎ একের পর এক আঘাত। স্তম্ভিত গোটা প্রেক্ষাগৃহ। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। স্তম্ভিত দর্শক। মঞ্চেই আক্রান্ত হলেন প্রখ্যত লেখক সালমান রুশদি। আমেরিকার পশ্চিম নিউইয়র্কের এক প্রতিষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শুক্রবার আক্রান্ত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে তখন পরিচয় পর্ব চলছিল। সেই সময়ই তাঁকে আক্রমন করা হয়। আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক এলোপাথাড়ি কোপ বসানো হয়। মাত্র কয়েক সেকেন্ড। তারমধ্যেই বেশ কয়েকটা কোপ। সূত্রের খবর, তাঁর ঘাড়ে ও তল পেটে কোপ মারা হয়েছে। হামলাকারীকে তখনই ধরে ফেলা হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারীকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে। রুশদিকে এয়ারলিফ্টের মাধ্যমে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসে। গোটা ঘটনার তদন্ত করচ্ছে পুলিশ । #salmanrushdie #newyork #attack #stabbed #aajtakbangla #usa #internationalnews #news Follow Us on: Facebook: / aajtakbangla Twitter: / aajtakbangla Instagram: / aajtakbangla