Sadiq Khan For Mayor

Sadiq Khan For Mayor

Sadiq Khan London mayor election manifesto: Everything you need to know London mayor Sadiq Khan launched his election manifesto on 6 April by promising Londoners that he would focus on “jobs, jobs, jobs” if re-elected on 6 May. Khan has pledged to create a £32m “Good Work Fund” that would see the creation of new jobs and skills centres for Londoners as a part of a £544m package to help the capital bounce back from the economic effects of Covid-19. He has said an election victory would give him a mandate to impose caps on rent in the capital, despite this area of policy being in the remit of central government and not City Hall. He also flagged a potential rise in the congestion charge to help bring TfL’s finances back in order if it does not receive more assistance from the government. The manifesto promised to roll out 4G on every Tube line and to name the six London Overground lines. A Khan victory would also see the creation of a new commission to investigate the effects of cannabis decriminalisation. Sadiq Khan has said that if he is re-elected on 6 May, he will set up an independent London drugs commission to examine the potential health, economic and criminal justice benefits of decriminalising the class-B drug. It should be noted that drugs policy is in the remit of central government and not City Hall. The centrepiece of Khan’s package of environmental policies is a promise to create a new “green skills academy” on the way to creating 170,000 new green jobs. This comes alongside an ambition to make London carbon neutral by 2030 and to drive investment into electric vehicles. BBC Report date 6 April 2021 ---------------------------------------- লন্ডন মেয়র নির্বাচনে সাদিক খানের ইশতেহার লন্ডনের মেয়র সাদিক খান ৬ এপ্রিল তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করে লন্ডনবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন, ৬ মে তিনি পুনরায় নির্বাচিত হলে তাঁর মনোযোগ থাকবে চাকুরী সৃষ্টির দিকে। বিষয়টির ওপর জোর দিতে তিনি “চাকুরী, চাকুরি, চাকুরি” – এভাবে তিনবার উচ্চারণ করেছেন। পরিবেশ-বান্ধব ১ লক্ষ ৭০ হাজার নতুন চাকুরী সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাদিক খান ৩২ মিলিয়ন পাউন্ডের একটি "গুড ওয়ার্ক ফান্ড" তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন যা লন্ডনবাসীদের জন্য নতুন চাকরি এবং দক্ষতা কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে। এটি কোভিড -১৯ এর অর্থনৈতিক প্রভাব থেকে রাজধানীকে উদ্ধার করতে যে ৫৪৪ মিলিয়ন পাউন্ডের প্যাকেজ গঠন করা হয়েছে, তারই অংশ। মিঃ খান বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে রাজধানী লন্ডনে ঘর ভাড়া নির্ধারণে একটা উচ্চ সীমা তিনি বেঁধে দেবেন। যদিও এই নীতিমালা প্রণয়নের এখতিয়ার লন্ডন মেয়র অফিসের নেই, কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করতে পারে। সরকারের কাছ থেকে আরও আর্থিক সহায়তা না পেলে টিএফএল এর আর্থিক সামর্থ্য ফিরিয়ে আনতে কনজেশন চার্জে বৃদ্ধি করা হতে পারে বলেও জানিয়েছেন সাদিক খান। মিঃ খান বিজয়ী হলে গাঁজা সেবন, বিক্রি এবং বহন করাকে অপরাধের আওাতামুক্ত করার প্রভাব তদন্তের জন্য একটি নতুন কমিশন গঠন করবেন। মাদক সংক্রান্ত এই নীতিটি প্রণয়নও সিটি হলের এখতিয়ারে নেই; এটিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অধীনে।