আস্সালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনাদের জন্য রসনা বিলাশ এর টিপস এন্ড ট্রিকস থেকে বেছে নেয়া আমার আজকের আয়োজন অসাধারণ মজাদার চাল কুমড়ো চাক ভাজি, রেসিপিটি কীভাবে খুব সহজে তৈরি করা যায়, এখানে আমি খুটিনাটি টিপসসহ তা শেয়ার করেছি। তো চলুন রেসিপিটি তৈরির প্রক্রিয়া দেখে নিই। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ▶ চাল কুমড়ো চাক ভাজি তৈরি করতে লাগছে যে সব উপকরণ ও পরিমানঃ ☞ চাল কুমড়ো ১ টি মাঝারি সাইজের ☞ সয়াবিন তেল ৩ টেবিল চামুচ পরিমাণ ☞ হলুদ গুঁড়ো ১ চা চামুচ পরিমাণ ☞ মরিচ গুঁড়ো ১ চা চামুচ পরিমাণ ☞ ধুনে গুঁড়ো ১ চা চামুচ পরিমাণ ☞ লবণ স্বাদ অনুযায়ী প্রয়োজন মতো ☞ পানি প্রয়োজন ও পরিমানমতো প্রিয় দর্শক, চালকুমড়া আমাদের দেশে সুপরিচিত একটি সবজি। পুষ্টি বিজ্ঞানীদের মতে, চালকুমড়া স্বাস্থ্যসম্মত ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এর স্বাদ হালকা, অনেকটা শসার মতো। এটি নানা রকমের খাবার তৈরিতে ব্যবহৃত হয়। এই সবজির কিছু আশ্চর্যজনক ঔষধি গুণও রয়েছে, যার কারণে এটি আয়ুর্বেদিক ওষুধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চালকুমড়া ফাইবার এবং বেশিরভাগ অংশ জলীয় হওয়ার কারণে আমাদের হজমে উন্নতি করতে এবং কার্যকরভাবে ওজন হ্রাস করতে সহায়তা করে। এটি দ্রবণীয় ফাইবারের একটি সমৃদ্ধ উৎস, যা হজম প্রক্রিয়া মন্থর করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে পারে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও দারুন মজা। আমি রেসিপিটি একান্তই আমার নিজস্ব স্টাইলে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক হয়েছে মনে করব । পরিশেষে আমার অনুরোধ রইলো, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, পরবর্তী নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ইনশা আল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোন রেসিপি সাথে নিয়ে। আল্লাহ হাফিজ। #জালিকুমড়োচাকভাজি #চালকুমড়োচাকভাজি #জালিকুমড়া #চালকুমড়ো #কুমড়োচাকভাজি/বিরান #চালকুমড়ারবড়া #চালকুমড়া #কুমড়াভাজি #PumpkinFry #Pumpkin #chalkumrorecipe #chalkumro #chalkumra