গোয়ালন্দের দৌলতদিয়ায় শনিবার একটি যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চের প্রায় দেড় শতাধিক যাত্রীর সবাই নিরাপদে উদ্ধার হয়েছে। ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি ফ্লাইংবার্ড-২ দৌলতদিয়া ঘাটের উদ্যেশ্যে ছেড়ে আসার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জের বাঘাবাড়ীগামী ওয়েল ট্যাংকি সাংহাই ৪ এর সাথে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের উপরে থাকা যাত্রীদের মধ্যে ৭/৮ জন নদীতে ছিটকে পড়ে। আতঙ্কে নদীতে ঝাপ দেয় আরো ৮/১০ জন যাত্রী। তবে ওয়েল ট্যাংকারে থাকা কর্মীরা এবং নদীতে মাছ ধরা ট্রলার ও অপর একটি লঞ্চ এসে সবাইকে উদ্ধার করে। দুর্ঘটনায় লঞ্চের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। TV Rabari is a YouTube based channel contains of news and current affairs of Rajbari District. We will share local news and try to be regular. টিভি রাজবাড়ী একটি সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেল। আমরা এখানে রাজবাড়ী জেলার বিভিন্ন সংবাদ পরিবেশন ও প্রচার করবো। রাজনীতি থেকে অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, কৃষি, পড়াশোনা, গবেষণা সব বিষয় নিয়ে আমাদের সংবাদ থাকবে। এখানে যেমন থাকবে অপরাধ জগতের তথ্য ও খবর তেমনি থাকবে সাফল্যের গল্প। শুধু জেলার ভেতরেই নয় যারা জেলার বাইরে থাকেন কিংবা দেশের বাইরে তাদেরকেও সমান গুরুত্ব দিয়ে আরা সংবাদ প্রচর করে থাকি।